ফন গালের রসিকতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখলে মনে হয় যেন রাগী কোনো হেডমাস্টার। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ চলার সময় নীরস মুখে খাতায় কী যেন টুকতেই থাকেন। লুই ফন গালকে দেখে যদি মনে প্রশ্ন জাগে, ‘এই লোকের রসবোধ আছে?’, তাহলেও কাউকে দোষ দেওয়া যাবে না। তবে ইউনাইটেড কোচ কিন্তু মজা করতেও জানেন। তা-ও আবার নিজের চাকরির ভবিষ্যৎ নিয়ে, যা আপাতত সুতোয় ঝুলছে। গত পরশু এফএ কাপে শ্রুসবেরির মাঠে খেলতে নেমেছিল ইউনাইটেড। গুঞ্জন ছিল, এই ম্যাচে হারলে চাকরি হারাবেন ফন গাল। ম্যাচের আগে এক খুদে ইউনাইটেড-ভক্ত ডাচ কোচকে শুভকামনা জানালেন, ‘মৌসুমের বাকি সময়ের জন্য আপনার সৌভাগ্য কামনা করছি।’ উত্তরে ফন গাল হেসে বললেন, ‘হ্যাঁ, ওটাই আমাদের দরকার। না হলে আমারই চাকরিটা যাবে।’ ভাগ্যটা অবশ্য পরশু সঙ্গই দিয়েছে, ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড। গোলডটকম।