ফন পার্সিতে উদ্ধার ইউনাইটেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগ করা সময়ও প্রায় শেষ, তখনই রবিন ফন পার্সির গোল। নাটকীয়ভাবেই হারের হাত থেকে বেঁচে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। কাল ওল্ড ট্রাফোর্ডে ডাচ স্ট্রাইকারের শেষ মুহূর্তের গোলেই চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার কিছু সময় পরেই হয়েছে গোলটা। এবারের প্রিমিয়ার লিগে দ্বিতীয়বারের মতো পয়েন্ট খোয়ানো চেলসি ৫৩ মিনিটে এগিয়ে গিয়েছিল দিদিয়ের দ্রগবার গোলে। ২০১২ সালের মার্চের পর প্রিমিয়ার লিগে দ্রগবার এটাই প্রথম গোল। ড্র করেও অবশ্য শীর্ষেই আছে চেলসি। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট দলটির। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সাউদাম্পটন। অষ্টম স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট ১৩। এএফপি।