ফরাশগঞ্জকে বাফুফের তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর আগে প্রিমিয়ার লিগে শেখ রাসেলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে জরিমানা গুনতে হয়েছিল ফরাশগঞ্জকে। কিন্তু জরিমানার দুই লাখ টাকা বাফুফেকে এখনো দেয়নি ক্লাবটি। শুধু এই টাকাই নয়, অন্যান্য সময়ে করা আরও জরিমানা মিলিয়ে টাকার অঙ্কটা ১৫ লাখ ৯২ হাজার। এই টাকা ১৩ এপ্রিলের মধ্যে বাফুফের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে তাগিদ দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।