ফরিদপুরে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ডকাপের ঢাকা বিভাগের সেমিফাইনালে উঠেছে নরসিংদীর দক্ষিণ শিলামান্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাল তারা ২-১ গোলে হারায় ফরিদপুরের বোয়ালমারীর ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। আর বঙ্গমাতা গোল্ডকাপের ঢাকা বিভাগের সেমিফাইনালে উঠেছে ফরিদপুরের সদরপুর পশ্চিম চর নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাল টাইব্রেকারে তারা হারিয়েছে নরসিংদীর শিবপুর উপজেলার হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।—ফরিদপুর অফিস