ফাইনাল খেলা হল না মেয়েদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে সেমির লড়াইয়ের একটি দৃশ্য ছবি: বাফুফে
ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে সেমির লড়াইয়ের একটি দৃশ্য ছবি: বাফুফে

সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হলো না বাংলাদেশের মেয়েদের। ইসলামাবাদে আজ প্রতিযোগিতার সেমিফাইনালে মেয়েদের জাতীয় দল নেপালের কাছে হেরে গেছে ১-০ গোলে।

প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকলেও খেলার ৫৫ মিনিটে নেপালের সজনা রানা সর্বনাশ করেন বাংলাদেশের। গোল খেয়ে পিছিয়ে পড়ে অনেক চেষ্টার পরও আর খেলায় ফিরতে পারেনি সাইনু মারমার দল।

অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে ভারত।
বাংলাদেশ এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-১ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫-১ গোলে হারলেও গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নেয়।