ফাইনাল জিতলে কাঁদবেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ ইউরো ফাইনালে হারের পর রোনালদোর কান্না। ফাইল ছবি।
২০০৪ ইউরো ফাইনালে হারের পর রোনালদোর কান্না। ফাইল ছবি।

কাঁদছেন ক্রিস্টিয়ানো ​রোনালদো। গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু! তাঁকে সান্ত্বনা দিচ্ছেন কোচ। ​িকন্তু ১৯ বছরের তরুণের সে​ কান্না আর থামে না!

২০০৪ ইউরোর ফাইনালে গ্রিসের কাছে হেরে পর্তুগালের স্বপ্নভঙ্গের পর দেখা গিয়েছিল এমন দৃশ্য। রোনালদোর সে কান্নাটা ​অনেকেরই স্মৃতিতে অমলিন। ক্রিস্টিয়ানো রোনালদোরও কি ভুলতে পেরেছেন তা? পারেননি। পারলে, আরেকটি ফাইনালে কাঁদার কথা কেন বলবেন রিয়াল তারকা?
তবে এবার পরাজিত দলে ​থেকে নন, বিজয়ী দলে থেকেই কাঁদতে চান রোনালদো। শিরোপা জিতে ভাসতে চান আনন্দাশ্রুতে, ‘ ফাইনালে উঠাটা দলের দারুণ একটা অর্জন। আশা করি রোববার আপনারা আনন্দে কাঁদতে দেখবেন আমাকে।’
১২ বছর আগের সেই ফাইনালটি ছিল জাতীয় দলের হয়ে রোনালদোর প্রথম ফাইনাল। ইউরোর মঞ্চে রোনালদোরও পর্তুগালেরও প্রথম। কিন্তু সেবার কাছাকাছি গিয়ে যে ট্রফি অধরা থেকে গেছে এবার সেটি জিতেই দেশে ফিরতে চান রোনালদো, ‘তখন ব্যাপারটা ছিল আলাদা...সেটা ছিল আমার প্রথম ফাইনাল। এর পর ১২ বছর কেটে গেছে। আমরা এখন আরেকটি ফাইনালের সামনে। পর্তুগালের হয়ে সব সময় জয়ের স্বপ্ন দেখেছি...আমার মনে হয় এখন আমাদের সময়। আমি খুব আত্মবিশ্বাসী। এটা আমার প্রাপ্য। পর্তুগালের প্রাপ্য। পর্তুগালের সকল মানুষের প্রাপ্য।’
বোরবারের ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ আজকের জার্মানি-ফ্রান্সের সেমিফাইনালের বিজয়ী দল। এএফপি।