ফাইনাল নিয়ে কে কী বলছেন
আমি জানি এ পর্যন্ত আসাটাই আমার আর এই দলের খেলোয়াড়দের জন্য যথেষ্ট নয়। আমরা ইতালির বিপক্ষে ফাইনাল না জিততে পারলে সেটাকে সাফল্য বলা যাবে না। এখন তো আমরা সুন্দর সব বার্তা পাচ্ছি। কিন্তু সোমবার বিষয়টি আর সে রকম থাকবে না।
গ্যারেথ সাউথগেট, ইংল্যান্ডের কোচ
ফাইনালে খেলতে পারাটাই বিরাট ব্যাপার। আর সেই ফাইনালটা যেহেতু হচ্ছে ওয়েম্বলিতে, এটা আমাদের জন্য আরও বিশেষ। টুর্নামেন্টের শুরুতে এটা আমরা শুধু স্বপ্নেই ভাবতে পারতাম। কিন্তু আমরা এ পর্যন্ত এসেছি।
জন স্টোনস, ডিফেন্ডার, ইংল্যান্ড
রোববার আমি হৃদয়ের সবটুকু দিয়ে ইংল্যান্ডকে সমর্থন দেব। ইংল্যান্ড অবশ্যই পারবে। আসল কাজটা করার জন্য এই ইংল্যান্ড দলের আবেগ আর ইচ্ছাটা আপনারা সবাই দেখে থাকবেন। এবার ইংল্যান্ডের ইতিহাসকে আলিঙ্গন করার সময়।
ডেভিড জেমস, ইংল্যান্ডের সাবেক গোলকিপার
ফাইনালে ওঠাটাই ভালো একটা অর্জন। কিন্তু এটা যথেষ্ট নয়। আমরা সফল, শুধু ফাইনাল জিতলেই এটা বলা যাবে। আমরা ভালো করেছি। কিন্তু শেষে গিয়ে একমাত্র জয়ী দলকেই মানুষ মনে রাখে। প্রায় দেড় বছর দর্শকশূন্য মাঠে খেলেছি। এখন দর্শকের সামনে খেলতে পেরে আমরা আনন্দিত।
রবার্তো মানচিনি, ইতালির কোচ
ওদের ঘরের মাঠে খেলাটা আমাদের জন্য ভয়ের কিছু নয়। এমনকি গ্যালারিতে বেশির ভাগ দর্শকই থাকবে তাদের সমর্থক। এরপরও আমরা মাঠে নামতে উন্মুখ হয়ে আছি। আমরা ঐতিহাসিক কিছু করতে চাচ্ছি। ভালো খেলতে চাই, এরপর দেখা যাক শেষটা কেমন হয়।
লিওনার্দো বোনুচ্চি, ডিফেন্ডার, ইতালি
জর্জিনিওর কোনো বিকল্প নেই। মাঝমাঠে ইতালির অনেক বিকল্প আর মানসম্পন্ন খেলোয়াড় আছে। তবে জর্জিনিও যা করেছে, তার জন্য মানচিনির তাকে ধন্যবাদ জানানো উচিত। ইতালি দলটিকে শক্তিশালী, সাহসী আর দুর্দান্ত করে তোলার জন্য তাকে ধন্যবাদ জানানো উচিত।
মাসিমো আম্ব্রোসিনি, ইতালির সাবেক মিডফিল্ডার