ফাইনাল মস্কোতেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ ফ্যাবিও ক্যাপেলো চলে গেছেন, এখনো নতুন কোচ আসেননি। নতুন কোচ নিয়োগ দেবেন যিনি, সেই রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ) প্রধান নিকোলাই তলসতিখও বরখাস্ত হয়েছেন কয়েক দিন আগে। রাশিয়ার ফুটবল তাই খানিকটা টালমাটাল। বিশ্বকাপযজ্ঞ অবশ্য থেমে নেই, কাল যেমন জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপের রঙ্গমঞ্চের নাম। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ফাইনাল হবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। দুইটি সেমিফাইনাল হবে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে। আর কোয়ার্টার ফাইনালে এই দুই শহরের সঙ্গে অন্য দুই ভেন্যু কাজান ও সোচি। সবশুদ্ধ ১১টি শহরের ১২টি ভেন্যুতে হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। চূড়ান্ত হয়ে গেছে ২০১৭ কনফেডারেশনস কাপের সময়ও। ১৭ জুন শুরু হয়ে ২ জুলাই শেষ হবে আট দলের ওই টুর্নামেন্ট। এএফপি।