প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগ পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাস। পাঁচ বছর পর কোনো ইতালিয়ান ক্লাব ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। অপেক্ষাটা বেশ দীর্ঘই ছিল ইতালিয়ান ফুটবলের জন্য। অথচ ১৯৯২-৯৩ মৌসুমে নতুন ফরম্যাটে নতুন নামে চ্যাম্পিয়নস লিগ চালুর পর প্রথম দিকে রাজত্ব ছিল ইতালিয়ানদেরই। ২০১০ সাল পর্যন্ত প্রথম ১৮ মৌসুমে ১১ বার ফাইনাল উঠে পাঁচবার চ্যাম্পিয়ন হয় সিরি ‘আ’র তিন ক্লাব এসি মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাস। এবার ১২তম বারের মতো ফাইনালে উঠল ইতালিয়ান ক্লাবগুলো (এসি মিলান-৬, জুভেন্টাস-৫ ও ইন্টার-১)। সমান ১২ বার ফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাবগুলোও (বার্সেলোনা-৫, রিয়াল মাদ্রিদ-৪, ভ্যালেন্সিয়া-২ ও অ্যাটলেটিকো মাদ্রিদ-১)। নয়বার ও আটবার ফাইনালে খেলেছে ইংলিশ ও জার্মান ক্লাবগুলো।