ফাইনালে এক পা সেভিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালের প্রথম লেগে বড় জয়। উয়েফা ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়েই রাখল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া। স্প্যানিশ দলটি পরশু ঘরের মাঠে দাঁড়াতেই দেয়নি সিরি ‘আ’র ফিওরেন্টিনাকে। অ্যালেক্স ভিদালের জোড়া গোলে ব্যবধান ৩-০। অন্য সেমিফাইনালে সিরি ‘আ’র আরেক দল নাপোলি ড্র করেছে ইউক্রেনের নিপ্রোর সঙ্গে (১-১)। দ্বিতীয়ার্ধের শুরুতে ডেভিড লোপেজের গোল জয়ের স্বপ্ন দেখায় নাপোলিকে। কিন্তু সেই স্বপ্ন গুঁড়িয়ে ৮০ মিনিটে সমতা ফেরান ইয়েভেন সেলেজনিওভ। ১৪ মে সেমির দ্বিতীয় লেগ। ইএসপিএন।