ফাইনালে নেই ব্ল্যাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা বিশ্বকাপের ফাইনালে সেপ ব্ল্যাটারের উপস্থিত থাকা না-থাকা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। তাঁর থাকার কথা প্রথম দিকে শোনা গেলেও পরে শোনা যায় তিনি না-ও থাকতে পারেন। কানাডায় হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে শেষ পর্যন্ত যাওয়া হচ্ছে না সেপ ব্ল্যাটারের। পরশু ব্যক্তিগত কারণ দেখিয়ে ৫ জুলাইয়ের ফাইনালে নিজের উপস্থিতির অপারগতার কথা আয়োজকদের জানিয়ে দিয়েছেন ব্ল্যাটার। এএফপি।