ফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই। কাল এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের সেমিফাইনালে ইরানকে ২–০ গোলে হারিয়ে ফাইনালেই উঠে গেল তারা। ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
ম্যাচের ২৩ মিনিটে অধিনায়ক কৃষ্ণা সরকারের গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মার্জিয়া। দিনের অন্য সেমিফাইনালে স্বাগতিক নেপাল ১-০ গোলে হারিয়েছে ভারতকে। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪-১৫ মিনিটে।
গ্রুপের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র (১-১) করে বাংলাদেশ। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১৬-০ গোলে হারিয়ে হয় গ্রুপ চ্যাম্পিয়ন।
ফাইনালে ওঠার আনন্দ মাঠেই যা উদ্যাপন করেছে মেয়েরা। মাঠের বাইরে খুব একটা নয়, কারণ দলের সহকারী কোচ মাহবুবুর রহমান হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন। অনবরত বমি করতে থাকায় দ্রুতই তাঁকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে।