ফাইনালে বিকেএসপি ও ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইব্রেকারের তিন তিনটি শট ঠেকিয়ে নায়ক বনে গেলেন বিকেএসপির গোলরক্ষক শান্ত কুমার (নীল জার্সি)। তাঁকে ঘিরেই সতীর্থদের ফাইনালে ওঠার উল্লাস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
টাইব্রেকারের তিন তিনটি শট ঠেকিয়ে নায়ক বনে গেলেন বিকেএসপির গোলরক্ষক শান্ত কুমার (নীল জার্সি)। তাঁকে ঘিরেই সতীর্থদের ফাইনালে ওঠার উল্লাস। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

জাতীয় যুব ফুটবলের ফাইনালে উঠেছে বিকেএসপি ও ঢাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে সিলেটকে ৪-৩ গোলে হারিয়েছে বিকেএসপি। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। দিনের অন্য সেমিফাইনালে ঢাকা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রামকে। ম্যাচের ১০ মিনিটে সাইফ শাহরিয়ারের গোলে প্রথমে এগিয়ে যায় ঢাকা। ৫৬ মিনিটে মমিনুল ইসলাম করেন জয়সূচক গোল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল হবে ৪ মে।