ফাইনালে রিভার প্লেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমিতভাবেই ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল রিভার প্লেট। প্রথমবারের ক্লাব ফুটবলের বৈশ্বিক আসরে খেলতে আসা দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা কাল ১-০ গোলে হারিয়েছে জাপানের সানফ্রেচ্চে হিরোশিমাকে। স্বাগতিকেরা অবশ্য ওসাকা নাগাই স্টেডিয়ামে আর্জেন্টাইন প্রতিপক্ষের সঙ্গে সমানতালেই লড়েছে। দুই দলকে পৃথক করেছে ৭২ মিনিটে লুকাস আলারিওর গোল। ফাইনালে রিভার প্লেটের প্রতিপক্ষ বার্সেলোনা না গুয়াংজু এভারগ্রান্ডে, সেটা জানা যাবে আজই। ফিফা।