ফাইনালের আগে ফাইনাল নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ জিতলে ইউরো জয়ে স্পেন ও জার্মানিকে ছুঁয়ে ফেলবে ফ্রান্স। স্পেন (১৯৬৪, ২০০৮, ২০১২) ও জার্মানি (১৯৭২, ১৯৮০, ১৯৯৬) তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ইউরোতে। এ ছাড়া একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে শুধু ফ্রান্স (১৯৮৪, ২০০০)।

শুধু তিনটি দেশই ঘরের মাঠে ইউরো জিতেছে—স্পেন (১৯৬৪), ইতালি (১৯৬৮) ও ফ্রান্স (১৯৮৪)।

ইউরোর সর্বশেষ তিনটি ফাইনালের বিজয়ীরা কোনো গোল খায়নি।

সেন্ট ডেনিসের স্তাদ দো ফ্রান্সে ছয়টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে ফ্রান্স। শুধু ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইতালির সঙ্গেই গোলশূন্য ড্র করেছিল ফ্রান্স। টাইব্রেকারে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।

এর আগের ১৪টি টুর্নামেন্ট জিতেছে ৯টি দল। পর্তুগাল জিতলে দশম চ্যাম্পিয়ন পাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

ইউরোর ফাইনালে খেলা ১২ দলের মধ্যে শুধু যুগোস্লাভিয়া, বেলজিয়াম ও পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারেনি।

ইউরোর পাঁচটি ফাইনাল অতিরিক্ত সময়ে গড়িয়েছে।