ফাইনালের জন্য বাড়তি ফ্লাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদ্রিদের দুই ক্লাবের মধ্যে ফাইনাল। তবে সেটা হচ্ছে ইতালির মিলানে। চ্যাম্পিয়নস লিগের সেই ফাইনালকে ঘিরে মাদ্রিদে তুমুল উত্তেজনা। প্রায় ৮০ হাজার ধারণক্ষমতার সান সিরোর বেশির ভাগটাই যে মাদ্রিদ থেকে যাওয়া দর্শকে ভরা থাকবে, তা কি আর বলার অপেক্ষা রাখে! শিরোপা লড়াইয়ের সাক্ষী হতে সমর্থকেরা দলে দলে স্পেনের রাজধানী থেকে মিলান যাচ্ছেন, যাবেন। কিন্তু দুই শহরের বিমানবন্দরের যা সূচি, তাতে নিয়মিত ফ্লাইটগুলো দিয়ে এই বিশালসংখ্যক যাত্রী পরিবহন সম্ভব নয়। গতকাল থেকে আগামী সোমবার পর্যন্ত তাই আরও ২১৮টি বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করতে হয়েছে কর্তৃপক্ষকে, যাতে নেওয়া যাবে প্রায় ৪৬ হাজার যাত্রী। এএফপি।