ফাইনালের স্কোরলাইন আগেই জানতেন খুলিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুড খুলিত
রুড খুলিত

পল দ্য অক্টোপাসের কথা মনে আছে? ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে একের পর এক সঠিক ভবিষ্যদ্বাণী করে চমকে দিয়েছিল আট শুঁড়ের প্রাণীটি।

রুড খুলিতেরও কি সে রকম অতীন্দ্রিয় কোনো ক্ষমতা আছে? নইলে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের এমন নির্ভুল ভবিষ্যদ্বাণী ডাচ ফুটবলার করেন কীভাবে?

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে উয়েফাডটকম একটা ভবিষ্যদ্বাণীর আয়োজন করেছিল। সেখানে রবার্তো কার্লোস, ফ্যাবিও কানাভারো, ডেভিড ত্রেজেগেসহ অনেক সাবেক ফুটবলার ফাইনালের স্কোরলাইন অনুমান করেছিলেন। তাঁদের কারোটাই মেলেনি, কিন্তু খুলিতের অনুমান ঠিকঠাক লেগে গেছে। খুলিত সেখানে বলছিলেন, নির্ধারিত সময়ের স্কোরলাইন ১-১ হবে। আর টাইব্রেকারে গিয়ে রিয়াল মাদ্রিদ ৫-৩ গোলে জিতবে। শেষ পর্যন্ত হয়েছেও তা–ই। খুলিত ওই অনুমানের সঙ্গেই লিখেছেন, ‘কারণটা ঠিক বুঝিয়ে বলতে পারব না, তবে আমার মনে হচ্ছে রিয়াল টাইব্রেকারে জিতবে। ১-১ হওয়ার পর রিয়াল টাইব্রেকারে ৫-৩ গোলে জিতবে।’

অনুমান এমন ঠিকঠাক ফলে যাওয়ার পর খুলিত এখন জ্যোতিষচর্চা শুরু করে দিতে পারেন!