ফাইনাল-সেরা 'যোদ্ধা' পেপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রতিপক্ষের কাছে তিনি কখনো কখনো বেশ নিন্দিত এক ফুটবলার। তবে নিজের কাজটা বেশ দক্ষতার সঙ্গে করতে পারেন বলে পেপে ততটাই নন্দিত তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদে। একই রকম পর্তুগালের জন্যও। সেই পেপে চোটের কারণে ইউরোর সেমিফাইনালে ওয়েলসের বিপক্ষে খেলতে পারেননি। কিন্তু ফাইনালেই তাঁকে খুব দরকার ছিল পর্তুগালের। চোট কাটিয়ে পেপে শুধু খেলেনইনি, হয়েছেন ম্যাচসেরাও। ইতিহাস গড়া জয়ে দারুণ ভূমিকা রাখার পর কী বলছেন পর্তুগিজ ডিফেন্ডার—

‘আমাদের সেরা খেলোয়াড়কে (ক্রিস্টিয়ানো রোনালদো) হারানো একটা বড় ধাক্কা ছিল। এমন একজন খেলোয়াড় যে যেকোনো সময় গোল করতে পারে। সে একাই ব্যবধান গড়ে দিতে পারে। কিন্তু মাঠে আমরা ছিলাম যোদ্ধার মতো। আমরা পণ করেছিলাম, ওর জন্যই এটা আমাদের জিততে হবে এবং আমরা সেটা করতে পেরেছি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। খুবই কঠিন ম্যাচ হয়েছে। কোচ আমাদের দারুণভাবে নির্দেশনা দিয়েছেন, বদলি খেলোয়াড়ও একেবারে সঠিক সময়ে নেমেছে। এই জয়ের জন্য আমরা আমাদের রক্ত, ঘাম আর অশ্রু ঝরিয়েছি। আমরা এখানে পর্তুগালের প্রতিনিধিত্ব করছি, অভিবাসীদের জন্য যেটি সুন্দর এক দেশ। আমরা ওদের সবার প্রতিনিধিত্ব করছি। এটা ওদের সবার জন্য। পর্তুগালের ফুটবল ইতিহাসে আমরা একটা অসাধারণ অধ্যায় যোগ করেছি।’ এএফপি।