ফারাজ চ্যালেঞ্জ কাপে গ্রিনের বড় জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ চ্যালেঞ্জ কাপে গতকালও পাঁচটি ম্যাচ হয়েছে। দিনের সবচেয়ে বড় জয়টা পেয়েছে গ্রিন ইউনিভার্সিটি। কমলাপুর স্টেডিয়ামে ৫-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটিকে। ম্যাচসেরা জয়ী দলের সুমন। একই মাঠে ব্র্যাক ইউনিভার্সিটি ৩-১ গোলে হারিয়েছে আইইউবিএটিকে। ম্যাচসেরা ব্র্যাকের রাফি। সিটি ৪-০ গোলে হারিয়েছে গণবিশ্ববিদ্যালয়কে। ম্যাচসেরা জয়ী দলের বিপ্লব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হয়েছে বাকি দুটি ম্যাচ। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৩-১ গোলে হারিয়েছে স্টামফোর্ডকে। টানা দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা ইস্ট ওয়েস্টের মুহিত। ফারইস্ট ৩-০ গোলে জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটির বিপক্ষে। ম্যাচসেরা জয়ী দলের সুজয়।