ফার্গুসনের জন্মদিনে ম্যানইউর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে খেলা। ওল্ড ট্রাফোর্ডের দর্শকসারিতে ছিলেন অ্যালেক্স ফার্গুসনও। সাবেক কোচের চোখের সামনে বছরের শেষ দিনটাতে হারতেই বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দুই ফরাসির জাদুতে মিডলসবরোর বিপক্ষে কাল শেষ পর্যন্ত ২-১ গোলে জিতল হোসে মরিনহোর দল। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। ৭৫তম জন্মদিনটায় প্রিয় দলের খেলা দেখতে এসে হতাশা নিয়ে বাড়ি ফেরার অপেক্ষাই করছিলেন ফার্গুসন। ঠিক সেই সময়ে অ্যান্থনি মার্শিয়াল দলকে সমতায় ফেরান। ৮০ সেকেন্ড পর আবার আনন্দে ভাসে স্বাগতিক গ্যালারি। এবার গোলদাতা মিডফিল্ডার পল পগবা। কাল আরেক ম্যাচে শীর্ষে থাকা চেলসি নিজেদের মাঠে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে স্টোক সিটিকে। সূত্র: স্টার স্পোর্টস।