ফার্ডিনান্ডের রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ রেগেছেন রিও ফার্ডিনান্ড। রাগটা দুই ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় পল পগবা আর জেসি লিনগার্ডের ওপর। কী কারণে? গোলের পর কীভাবে উদ্যাপন করবেন, সেটার একটা ভিডিও বানিয়েছেন পগবা-লিনগার্ড। পগবা সেটি আবার তাঁর ইনস্টাগ্রামেও দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, লিনগার্ডের সঙ্গে জুটি বেঁধে নাচ অনুশীলন করছেন পগবা। আর এটা দেখেই ক্ষুব্ধ সাবেক ইউনাইটেড অধিনায়ক ফার্ডিনান্ড। ভিডিও দেখে নাকি তাঁর মনে হয়েছে পগবা-লিনগার্ড মাঠের খেলার চেয়ে উদ্যাপন সুন্দর করার দিকেই বেশি মনোযোগী। ইংল্যান্ডের একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করা দোষের কিছু নয়। কিন্তু আপনার দল যখন লিগে পঞ্চম স্থানে (ইউনাইটেড আসলে আছে ষষ্ঠ স্থানে), আপনার যখন চ্যাম্পিয়নস লিগ খেলার অবস্থানও নেই, তখন এসব মানায় না।’ গোলডটকম।