জমে উঠেছে ফিফা সভাপতি পদের নির্বাচনী প্রচারণা। কায়রোয় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) কংগ্রেসে প্রার্থীদের উপস্থিতি সেটারই প্রমাণ। কায়রোয় এসে অবশ্য সেপ ব্ল্যাটার ছাড়া ২৯ মে নির্বাচনের অন্যসব প্রার্থীকেই খারাপ সংবাদ শুনতে হয়েছে। সিএএফ সভাপতি ইসা হায়াতু তাঁর বক্তৃতায় দাবি করেছেন, আফ্রিকার ৫৪টি ভোটই যাবে ব্ল্যাটারের বাক্সে। কিন্তু কাল হায়াতুর এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অন্যতম প্রার্থী লুইস ফিগো। সাবেক পর্তুগিজ ফুটবল তারকা অতীতের উদাহরণ টেনে বলেছেন হায়াতুর কথায় সবাই ভোট দেন না। ১৯৯৮ সালে যেবার ব্ল্যাটার প্রথম সভাপতি হলেন, সেবার ব্ল্যাটারের প্রতিপক্ষ লেনার্ট ইয়োহানসনকে ভোট দিতে বলেছিলেন হায়াতু, কিন্তু বেশির ভাগই আফ্রিকান দেশই ভোট দেয় ব্ল্যাটারকে। এরপর ২০০২ সালে নিজে ভোটে দাঁড়িয়ে আফ্রিকানদের অর্ধেক ভোটও পাননি হায়াতু। রয়টার্স।