ফিগো, সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬টি বছর কেটে গেছে। কিন্তু বার্সেলোনা সমর্থকেরা এখনো বার্সেলোনা ছেড়ে লুইস ফিগোর রিয়াল মাদ্রিদে যাওয়াটা মেনে নিতে পারেননি। সমর্থকেরা কী, স্বয়ং রিস্টো স্টইচকভই তো মানতে পারেননি। বুলগেরিয়ান কিংবদন্তি নব্বইয়ের শেষ দিকে বার্সায় ফিগোর সঙ্গে খেলেছেন। কিন্তু সাবেক পর্তুগিজ সতীর্থকেই এবার একটু কৌতুকের সুরে দিলেন হুমকি—বার্সেলোনায় এসে দেখো একবার, তোমাকে আমি অপমান করব! আমেরিকান সম্প্রচার সংস্থা ইউনিভিশনের একটা অনুষ্ঠানে এসেছিলেন সাবেক দুই ক্লাব-সতীর্থ। সেখানেই উঠে এল ২০০০ সালে বিতর্কের জন্ম দিয়ে ফিগোর বার্সা ছেড়ে রিয়ালে যাওয়ার প্রসঙ্গটি। পর্তুগিজ কিংবদন্তিকে প্রশ্ন করা হয়, বার্সেলোনায় এলে কেউ কি আপনাকে অপমান করে? ফিগো তখন স্টইচকভকে দেখিয়ে বলেন, ‘অন্য কেউ না, শুধু ও-ই করে।’ জবাবে সাবেক বার্সা ফরোয়ার্ড একেবারে উগ্র কাতালুনিয়ান, ‘যদি তোমাকে কখনো বার্সেলোনায় দেখি, আমি অপমান করব।’ মার্কা।