ফিটনেস নিয়ে সচেতন রোনালদো-পুত্রও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিটনেস নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সচেতনতা সেই টিনএজ সময় থেকেই। শরীর হালকা হলে বল নিয়ে দৌড়ানোটা যে সাবলীল হয়, সে ভাবনা তাঁর তখন থেকেই। সে কারণেই কিনা, ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের ফিটনেস নিয়েও বেশ সচেতন দেখা গেল তাঁকে।
সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়া এক ভিডিওচিত্রে দেখা গেছে, ছেলেকে নিয়ে শারীরিক কসরতে মেতেছেন পর্তুগাল তারকা। ভিডিওটিতে বাপ-ব্যাটা মিলে পেটের ব্যায়াম করতে দেখা যায়। এ সময় রোনালদোকে ছেলেকে উদ্দেশ করে বলতে শোনা যায় ‘আরেকবার, এই তো শেষ বার’। মাত্র দশবার, আমার পালা শেষ হয়েছে। এবার তোমার পালা।’
ছেলেও কম যায় না। এর পর রোনালদো জুনিয়রকেও গুনে গুনে দশবার উঠ-বস করতে দেখা যায় ভিডিওটিতে। শেষে ছেলেকে উচ্ছ্বাসে ‘তুমিই চ্যাম্পিয়ন’ বলতেও শোনা যায় রিয়াল মাদ্রিদের এ ফুটবল তারকাকে।