প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমাঞ্চকর এক রাত আজ ফুটবলপ্রেমীদের। আর্জেন্টিনা বনাম ইতালি। রাত পৌনে একটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচের একটা চমৎকার নামও আছে—‘লা ফিনালিসিমা’। ইউরো ও কোপা আমেরিকাজয়ী দুই দলের লড়াই এটি। বহু আগেই এমন ম্যাচ আয়োজনের জন্য লাতিন ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক উয়েফার মধ্যে চুক্তি হয়েছিল। সে ম্যাচই বাস্তবতার আলো দেখছে আজ রাতে। এর মাধ্যমেই ২৯ বছর পর আবারও ফুটবলপ্রেমীরা দেখতে যাচ্ছেন ‘কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস’ প্রতিযোগিতার তৃতীয় কিস্তি। এই ম্যাচের আগে ওয়েম্বলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দুই দলই। তাদের গা গরমের মুহূর্তগুলো নিয়েই আমাদের এই ফটোফিচার...
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২