ফিফা কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে মাসে সুইস হোটেলে সাতজন ফিফা কর্মকর্তার গ্রেপ্তার দিয়ে শুরু। এরপর একের পর এক কেলেঙ্কারিতে টালমাটাল হয়েছে ফিফা। গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই সভাপতি নির্বাচিত হওয়ার পরেই সেপ ব্ল্যাটার পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। ফিফার অনেক শীর্ষ কর্তাই দুর্নীতির দায়ে অভিযুক্ত। যাঁকে ব্ল্যাটারের উত্তরসূরি ভাবা হলো, সেই উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও জড়িয়ে গেলেন জালে। ব্ল্যাটার-প্লাতিনি দুজনেরই বিরুদ্ধে এল আর্থিক দুর্নীতির অভিযোগ। বছরের শেষে এসে দুজনেই আট বছরের জন্য ফিফা থেকে নিষিদ্ধ হয়েছেন। ফিফায়ও শেষ হয়েছে একটা যুগের।