ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পেলেন কারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের ফিফা-ফিফপ্রো একাদশ। ফাইল ছবি
২০১৫ সালের ফিফা-ফিফপ্রো একাদশ। ফাইল ছবি

এখানেও যেন আরেক ‘এল ক্লাসিকো’! ফিফার বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য দেওয়া প্রাথমিক দলে যে স্পেনের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের জয়-জয়কার। ৫৫ জনের যে তালিকা আপাতত ঘোষণা করা হয়েছে, তাতে এই দুই দলের ১১ জন করে খেলোয়াড় আছেন।
আগামী ৯ জানুয়ারি ফিফা বর্ষসেরা পুরস্কার রাতে সেরা একাদশ ঘোষণা করা হবে। নিজ নিজ পজিশনে সবচেয়ে বেশি ভোট পাওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া হবে ফিফা-ফিফপ্রো একাদশ। সংখ্যাটা ৫৫ থেকে নেমে আসবে ১১তে। তার আগে দেখে নিন ৫৫ জন তালিকার কিছু সংখ্যাতত্ত্ব—

সংখ্যায় বর্ষসেরা একাদশের প্রাথমিক দল
২৪—ফিফার বর্ষসেরা একাদশের প্রাথমিক দলে লা লিগারই জয়জয়কার। রিয়াল, বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদ মিলিয়ে প্রায় অর্ধেক খেলোয়াড়ই স্পেনের শীর্ষ লিগের।

১২—৫৫ জন খেলোয়াড় এসেছেন ১২টি ক্লাব থেকে। লা লিগা, বুন্দেস লিগা, প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’ আর ফ্রেঞ্চ লিগ ওয়ান—ইউরোপের শীর্ষ এই পাঁচ লিগের বাইরের কোনো খেলোয়াড় দলে নেই।

১১—ফিফা বর্ষসেরার একাদশ চাইলে রিয়াল একাই গড়তে পারে। প্রাথমিক দলে চ্যাম্পিয়নস লিগ জয়ীদের ১১ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। বার্সেলোনাও পিছিয়ে নেই। ১১ জন খেলোয়াড় জায়গা পেয়েছে তাদের দল থেকেও। তবে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে তালিকায় জায়গা পাওয়া গোলরক্ষক ক্লদিও ব্রাভো এখন ম্যানচেস্টার সিটিতে আর ডিফেন্ডার দানি আলভেস চলে গেছেন জুভেন্টাসে।

৩—কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে আর্জেন্টিনাকে হারানো চিলির ৩ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। লিওনেল মেসিসহ আর্জেন্টিনার আছেন ৫ জন।

২—২০১৬ সালের ইউরো জেতা পর্তুগাল দল থেকে জায়গা পেয়েছেন কেবল দুজন—রোনালদো আর পেপে।

১—আফ্রিকার একমাত্র খেলোয়াড় হিসেবে প্রাথমিক দলে আছেন পিএসজির আইভোরিয়ান ডিফেন্ডার সার্জ অরিয়ের।