ফিফা স্বীকৃতির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর ৭টি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচগুলো ফিফার অনুমোদন পেয়েছে। আগামী মাসে বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচগুলোরও সেই স্বীকৃতি পেতে চেষ্টা করছে বাফুফে।
ফিফার কাছে এরই মধ্যে আবেদন করা হয়েছে। যে কয়টি দেশ টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে তাদেরও ফিফার স্বীকৃতি পাওয়ার আবেদন ফরম পাঠিয়েছে বাফুফে।
ফিফার স্বীকৃতি মিললে সেটি হবে বাংলাদেশের জন্য ইতিবাচকই। কেননা, ফিফা-স্বীকৃত এই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতেই র্যাঙ্কিং হয়ে থাকে।
ওদিকে টুর্নামেন্টের ষষ্ঠ দল চূড়ান্ত না হওয়ায় অনেক কিছুই ঝুলে আছে। এএফসি থেকে অনুমোদন করিয়ে নেওয়া যাচ্ছে না বাইলজ। যেটি পেতে বাহরাইন ও সিঙ্গাপুর বারবার ই-মেইল করছে বাফুফেকে, শেষ পর্যন্ত বাইলজের খসড়া কপি কাল তাদের পাঠানো হয়েছে।
দলগুলোর ঢাকায় অনুশীলনের জন্য বাফুফের পছন্দ বনানী আর্মি স্টেডিয়াম, শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠ, রাজারবাগ পুলিশ লাইন মাঠ এবং বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) মাঠ। এগুলোর মধ্যে যেকোনো তিনটি নেওয়া হবে।