ফিফা ১৭ এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইএ স্পোর্টসের অবস্থা এখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ফিফার ২০১৭ সংস্করণ বাজারে ছাড়ার পর থেকেই যে খেলোয়াড়-সমর্থক সবাই প্রশ্নের মুখে ফেলছেন ফিফার ভিডিও গেম প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে। প্রথম ধাক্কাটা এল ভক্তদের দিক থেকে। লিওনেল মেসির পাসিং ক্ষমতা কেন ফ্রেঞ্চ মিডফিল্ডার দিমিত্রি পায়েতের চেয়ে কম, এ নিয়ে প্রশ্ন তাদের। এরপর যত প্রশ্ন ও অভিযোগ খেলোয়াড়দেরই। নিজের রক্ষণ-দক্ষতার রেটিং পছন্দ হয়নি টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেনের, চেলসির নতুন স্ট্রাইকার মিচি বাৎশুয়াইর পছন্দ হয়নি নিজের পাসিং-দক্ষতার রেটিং। তবে অন্য রকম অভিযোগ টিমথি ফসু-মেনসাহর। ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ডিফেন্ডারের প্রশ্ন কোনো রেটিং-টেটিং নিয়ে নয়। গেমে নিজের চেহারাটা যেভাবে দেখানো হয়েছে, সেটিই তাঁর পছন্দ হয়নি। গোলডটকম।