ফিফা ১৮-এর প্রচ্ছদে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা চান, তা-ই পান। কিছু আবার না চাইতেও পান। বলা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। গত ১২ মাসের মধ্যে পর্তুগালকে ইউরো জিতিয়েছেন, রিয়াল মাদ্রিদকে ১৯৫৮ সালের পর এনে দিয়েছেন প্রথম লিগ ও চ্যাম্পিয়নস লিগ ‘ডাবল’। ৩২ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের নতুন ‘প্রাপ্তি’—ভার্চ্যুয়াল রিয়্যালিটি গেম ফিফা ১৮-এর প্রচ্ছদেও থাকছেন তিনি। ফিফা-১৭-এর প্রচ্ছদে ছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের মার্কো রয়েস। এই প্রথম গেমটির প্রচ্ছদে থাকছেন রোনালদো। এসবিএস।