ফিফার কোচিং কোর্স শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু ইউসুফ, শফিকুল ইসলাম মানিক, মারুফুল হক, জসীম উদ্দিন জোসি—দেশের পেশাদার সব কোচদের নিয়ে গতকাল থেকে বাফুফে ভবনে শুরু হয়েছে ফিফার এলিট কোচিং কোর্স। প্রশিক্ষক বাহরাইনের ফিফা ইনস্ট্রাক্টর ফাহাদ আহমেদ ইউসুফ আলমুখারেক। এই কোর্সে অংশ নিচ্ছেন দেশের ১০ জন ‘এ’ লাইসেন্সধারী ও ১৭ জন ‘বি’ লাইসেন্সধারী কোচ। কোর্সটি চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। কোচদের প্রতিদিন চার সেশনে ব্যবহারিক ও তাত্ত্বিক অনুশীলন করানো হচ্ছে। এর আগে বেশির ভাগ সময় এএফসির প্রতিনিধি এসে কোচেস কোর্স করিয়েছেন বাংলাদেশের কোচদের।