ফিফার তদন্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচন নিয়ে দুর্নীতির তদন্ত করেছিল ফিফা। কিন্তু আলোর মুখ দেখেনি সেই তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন। পুরো প্রতিবেদন প্রকাশ না করার প্রতিবাদে পদত্যাগও করেন তদন্ত কমিটির প্রধান মার্কিন আইনজীবী মাইকেল গার্সিয়া। এবার তাই টনক নড়েছে ফিফার। পুরো প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। তবে একই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, প্রতিবেদন প্রকাশিত হলেও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজকের জন্য নতুন করে ভোট হবে না। ক্লাব বিশ্বকাপ উপলক্ষে মরক্কো সফররত ফিফা সভাপতি বলেছেন, অতীতকে ভুলেই সামনে এগিয়ে যেতে হবে! এএফপি।