ফিফার নির্বাচনে নেই প্লাতিনি
সরে না দাঁড়ালেও তিনি আদৌ নির্বাচন করতে পারতেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। ফিফা নৈতিকতা কমিটি মিশেল প্লাতিনিকে ৮ বছরের জন্য ফুটবলে নিষিদ্ধ করেছে। ফিফা সভাপতি পদে নির্বাচনও তাই তাঁর পক্ষে সম্ভব নয়।
প্লাতিনি অবশ্য এই বিতর্কের মধ্যে গেলেনই না। ফ্রান্সের দৈনিক লেকিপ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে পরশু সরাসরিই বলে দিয়েছেন, ‘আমি আর সভাপতি পদে নির্বাচন করছি না। নাম প্রত্যাহার করে নিয়েছি।’
নৈতিকতা কমিটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিয়েছেন। দরকার হলে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাবেন বলেও ঠিক করেছেন। এই আইনি লড়াইয়ের মধ্যে নির্বাচনী প্রচারণা চালানো নাকি কঠিন হয়ে যেত তাঁর জন্য। নাম প্রত্যাহার করার কারণ হিসেবে এ কথাটাও বলেছেন সাবেক উয়েফা সভাপতি, ‘আমি মানুষের সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে পারব না, ভোট চাইতে পারব না, তাহলে প্রচারণা চালাব কীভাবে? আর প্রচারণা না চালাতে পারলে নির্বাচন করে কী লাভ! এখন নিজেকে নির্দোষ প্রমাণের দিকেই আমার পুরো মনোযোগ।’
ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে ২০১১ সালে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো লেনদেন করায় গত বছর ২১ ডিসেম্বর ফিফার নৈতিকতা কমিটি আট বছরের জন্য ফুটবল-সংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ব্ল্যাটার ও প্লাতিনিকে। ব্ল্যাটারকে ৫০ হাজার ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।
নৈতিকতা কমিটির শাস্তি পাওয়ার আগে প্লাতিনিই ফিফার সভাপতি পদে সবচেয়ে অগ্রবর্তী প্রার্থী ছিলেন। তাঁর প্রস্থানে এখন লড়াইটা বেশ উন্মুক্তই মনে হচ্ছে। সভাপতি পদে প্রার্থী এখন পাঁচজন—উয়েফার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ও প্লাতিনির ডান হাত সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি বাহরাইনের শেখ সালমান, দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল, ফিফার সাবেক মহাসচিব ফ্রান্সের জেরোম শ্যাম্পেন ও সর্বশেষ নির্বাচনে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী।
সর্বশেষ নির্বাচনে অবশ্য উয়েফার একটা বড় অংশের সমর্থন পেয়েছিলেন প্রিন্স আলী। তবে সেই সমর্থন এখন ইনফান্তিনোর দিকেই ঝুঁকেছে বলে মনে করা হচ্ছে। এএফপি।
ফিফারনির্বাচনেনেইপ্লাতিনি
সরে না দাঁড়ালেও তিনি আদৌ নির্বাচন করতে পারতেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।ফিফা নৈতিকতা কমিটি মিশেল প্লাতিনিকে ৮ বছরের জন্য ফুটবলে নিষিদ্ধ করেছে।ফিফা সভাপতি পদে নির্বাচনও তাই তাঁর পক্ষে সম্ভব নয়।
প্লাতিনি অবশ্য এই বিতর্কের মধ্যে গেলেনই না।ফ্রান্সের দৈনিক লেকিপ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে পরশু সরাসরিই বলে দিয়েছেন, ‘আমি আর সভাপতি পদে নির্বাচন করছি না।নাম প্রত্যাহার করে নিয়েছি।’
নৈতিকতা কমিটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিয়েছেন।দরকার হলে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাবেন বলেও ঠিক করেছেন।এই আইনি লড়াইয়ের মধ্যে নির্বাচনী প্রচারণা চালানো নাকি কঠিন হয়ে যেত তাঁর জন্য।নাম প্রত্যাহার করার কারণ হিসেবে এ কথাটাও বলেছেন সাবেক উয়েফা সভাপতি, ‘আমি মানুষের সঙ্গে ফুটবল নিয়ে কথা বলতে পারব না, ভোট চাইতে পারব না, তাহলে প্রচারণা চালাব কীভাবে? আর প্রচারণা না চালাতে পারলে নির্বাচন করে কী লাভ! এখন নিজেকে নির্দোষ প্রমাণের দিকেই আমার পুরো মনোযোগ।’
ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে ২০১১ সালে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো লেনদেন করায় গত বছর ২১ ডিসেম্বর ফিফার নৈতিকতা কমিটি আট বছরের জন্য ফুটবল-সংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ব্ল্যাটার ও প্লাতিনিকে।ব্ল্যাটারকে ৫০ হাজার ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।
নৈতিকতা কমিটির শাস্তি পাওয়ার আগে প্লাতিনিই ফিফার সভাপতি পদে সবচেয়ে অগ্রবর্তী প্রার্থী ছিলেন।তাঁর প্রস্থানে এখন লড়াইটা বেশ উন্মুক্তই মনে হচ্ছে।সভাপতি পদে প্রার্থী এখন পাঁচজন—উয়েফার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ও প্লাতিনির ডান হাত সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনো, এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি বাহরাইনের শেখ সালমান, দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল, ফিফার সাবেক মহাসচিব ফ্রান্সের জেরোম শ্যাম্পেন ও সর্বশেষ নির্বাচনে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী।
সর্বশেষ নির্বাচনে অবশ্য উয়েফার একটা বড় অংশের সমর্থন পেয়েছিলেন প্রিন্স আলী।তবে সেই সমর্থন এখন ইনফান্তিনোর দিকেই ঝুঁকেছে বলে মনে করা হচ্ছে।এএফপি।