প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাপতি নির্বাচিত হওয়ার পর জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছিলেন ফিফায় নারীর অংশগ্রহণ বাড়াবেন। তবু কাল মেক্সিকোয় ফিফার ৬৬তম কংগ্রেসে সংস্থার মহাসচিব হিসেবে সেনেগালের কূটনীতিক ফাতমা সামোরার নাম ঘোষণা এল চমক হয়েই। ফিফার ইতিহাসে প্রথম নারী মহাসচিব সামোরা। জুনের মাঝামাঝি নিয়োগ পাওয়ার আগে একটি নিরপেক্ষ পর্যালোচনা কমিটি তাঁর যোগ্যতা যাচাই করবে। মজার ব্যাপার, ৫৪ বছর বয়সী এই কূটনীতিকের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই।