ফিফারও সেরা রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অর জিতবেন, এই খবরটা আগেই ফাঁস করে দিয়েছিল স্পেনের মুন্ডো দেপোর্তিভো। একই দৈনিক এবার দাবি করছে, ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটাও রোনালদোই পেতে যাচ্ছেন। মুন্ডো দেপোর্তিভোর দাবি, ভোটাভুটিতে খুব অল্প ব্যবধানে রোনালদো হারিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে। আগামী ৯ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ঘোষণা করা হবে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ জয়ীদের নাম। ডেইলি মেইল।