ফিরমিনো লিভারপুলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে জয়সূচক গোল করেছেন। রবার্তো ফিরমিনো এবার বদলে ফেরছেন ক্লাব। বুন্দেসলিগার হফেনহেইম থেকে এই ফরোয়ার্ডকে নিচ্ছে লিভারপুল। ফিরমিনোকে আনতে ইংলিশ ক্লাবটির খরচ ৪ কোটি ১০ লাখ ইউরো। লিভারপুল কাল বিবৃতি দিয়ে জানিয়েছে, কোপা আমেরিকা শেষেই স্বাস্থ্যপরীক্ষা হবে ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের। হফেনহেইমের হয়ে সাড়ে চার বছরে তাঁর গোল ৪৭টি, ব্রাজিলের জার্সিতে নয় ম্যাচে ৪ গোল। এএফপি