প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচেই বেয়ার লেভারকুসেনের কাছে হার। বরুসিয়া ডর্টমুন্ড কি বায়ার্নকে শিরোপার চ্যালেঞ্জ জানাতে পারবে? সেটা এখনই বলা কঠিন, তবে পরশুই ডর্টমুন্ড ফিরে এসেছে লড়াইয়ে। অগসবুর্গকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। দারুণ এক গোলে ডর্টমুন্ডকে এগিয়ে দিয়েছিলেন জার্মান উইঙ্গার মার্কো রয়েস। পরের গোলেও রয়েছে রয়েসের অবদান, তাঁর কর্নার থেকে হেডে গোল করেন গ্রিক ডিফেন্ডার পাপাস্থপোলুস। ৭৩ মিনিটে আদ্রিয়ান রামোসের গোলে জয়টা দেখতে পাচ্ছিল ডর্টমুন্ড। ৮৩ ও ৯০ মিনিটে দুই গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অগসবুর্গ, কিন্তু সমতাসূচক গোলটা শেষ পর্যন্ত আর পায়নি। এএফপি।