ফিরলেন রবিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলান ছেড়ে ধারে সান্তোসে খেলতে মাত্রই ব্রাজিলে ফিরেছিলেন রবিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার ফিরলেন জাতীয় দলেও। কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য কাল রবিনহোকে দলে নিয়েছেন নতুন কোচ দুঙ্গা। ফরোয়ার্ড হাল্কের চোটই সুযোগ করে দিয়েছে সাবেক কোচ লুইস ফেলিপে স্কলারির আস্থা হারিয়ে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া রবিনহোকে। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ২৭টি। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে খেলার পর ৯ সেপ্টেম্বর ইস্ট রাদারফোর্ডে ইকুয়েডরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এএফপি।