ফিরলেন সুইনু, সাবিনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ছাড়ার আগে মেয়েরা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন অন্তত ফাইনালে খেলার। কিন্তু বাংলাদেশ দল মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেই বিদায় নিয়েছে নেপালের কাছে হেরে। পাকিস্তান থেকে কাল ঢাকায় ফিরেছেন ফুটবলাররা।
গ্রুপপর্বে আফগানিস্তানকে ৬-১ এবং মালদ্বীপকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। তাতেই আশা জাগে নেপালকে সেমিফাইনালে হারানোর। কিন্তু সেমিফাইনালে একটি পেনাল্টি গোলে হেরে যায় বাংলাদেশ। সেমিফাইনালের হারটা এখনো মানতে পারছেন না অধিনায়ক সুইনু প্রু মারমা, ‘আমরা ভারত ছাড়া সব ম্যাচ ভালো খেলেছি। ভেবেছিলাম নেপালের সঙ্গেও জিতব। কিন্তু রেফারির একটা বাজে সিদ্ধান্তেই সব শেষ।’
সাফের তিনটি আসরেই ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। দলের মূল স্ট্রাইকার সাবিনা খাতুনের ব্যাখ্যা, ‘এমনিতেই ভারত অনেক শক্তিশালী দল। আমাদের চেয়ে ওদের ফিটনেস লেভেলও অনেক ভালো। তা ছাড়া ভারতের মেয়েরা সারা বছর ক্যাম্প করে। আর জানুয়ারিতে খেলা হলে আমাদের ক্যাম্প শুরু হয় ডিসেম্বরে। আমাদের উচিত আরও আগে ক্যাম্প শুরু করা।’
এবারের সাফে ৪ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ গোল করেছেন সাবিনা। তবে ফাইনালে উঠতে না পারায় ভাগ্যকেই দুষছেন তিনি, ‘সেমিফাইনালে জিততে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য।’