ফিরে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>একসময় নাম ছিল ইউরোপিয়ান কাপ, ১৯৯২-৯৩ মৌসুমে নাম পাল্টে হয়েছে চ্যাম্পিয়নস লিগ। আগামীকাল মিলানে সেই চ্যাম্পিয়নস লিগেরই আরেকটি ফাইনাল, যেটিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ। সান সিরোর এই ফাইনালের আগে পরিসংখ্যানের আলোয় ফিরে দেখা যাক অতীতকে
.
.

রিয়াল–গাথা

এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ২২টি ক্লাব। ১০ বার শিরোপা জিতে সবচেয়ে সফল রিয়াল মাদ্রিদ।

তিনবার রানার্সআপও হয়েছে তারা।

এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি জয়ও রিয়াল মাদ্রিদের

(৩৯৬ ম্যাচে ২৩৬ জয়)।

টানা সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ডটা রিয়াল মাদ্রিদের (১৯৫৬ থেকে ১৯৬০)। এই পাঁচবার চ্যাম্পিয়নও তারা।

টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড যৌথভাবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের, ১০টি করে। তবে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা ম্যানচেস্টার ইউনাইটেডের (২৫ ম্যাচ)।

ছয়টি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন শুধুই ইব্রাহিমোভিচ

(আয়াক্স, জুভেন্টাস, ইন্টার, বার্সেলোনা, মিলান, পিএসজি)।

সবচেয়ে বেশি ১৫৬টি ম্যাচ খেলেছেন ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ ও পোর্তো)।

পরপর দুই মৌসুমে দুটি ভিন্ন ক্লাবের হয়ে শিরোপা

মার্সেল দেশাই       মার্শেই (১৯৯৩)            মিলান (১৯৯৪)

পাওলো সোসা      জুভেন্টাস (১৯৯৬)         ডর্টমুন্ড (১৯৯৭)

জেরার্ড পিকে        ইউনাইটেড (২০০৮)       বার্সেলোনা (২০০৯)

স্যামুয়েল ইতো      বার্সেলোনা (২০০৯)        ইন্টার মিলান (২০১০)

খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই শিরোপা

                              খেলোয়াড়                                   কোচ

মিগুয়েল মুনোজ       রিয়াল (১৯৫৬ ও ১৯৫৭)           রিয়াল (১৯৬০ ও ১৯৬৬)

জিওভান্নি ত্রাপাত্তোনি  মিলান (১৯৬৩ ও ১৯৬৯)          জুভেন্টাস (১৯৮৫)

ইয়োহান ক্রুইফ        আয়াক্স (১৯৭১, ১৯৭২ ও ১৯৭৩)   বার্সেলোনা (১৯৯২)

কার্লো আনচেলত্তি     মিলান (১৯৮৯ ও ১৯৯০)           মিলান (২০০৩ ও ২০০৭),

                                                           রিয়াল (২০১৪)

ফ্রাঙ্ক রাইকার্ড         মিলান (১৯৮৯ ও ১৯৯০)

                       আয়াক্স (১৯৯৫)                    বার্সেলোনা (২০০৬)                

পেপ গার্দিওলা        বার্সেলোনা (১৯৯২)                বার্সেলোনা (২০০৯, ২০১১)

সবচেয়ে সফল দুই কোচ

কার্লো আনচেলত্তি

মিলান

২০০৩, ২০০৭

রিয়াল

২০১৪

বব পেইসলি

লিভারপুল

১৯৭৭

১৯৭৮

১৯৮১

সেরাদের সেরা

সবচেয়ে বেশিবার (৬) চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রিয়াল মাদ্রিদের ফ্রান্সিসকো জেন্তো (১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০ ও ১৯৬৬)।

পঞ্চক

ইংল্যান্ড একমাত্র দেশ, যে দেশের পাঁচটি আলাদা শহরের ক্লাব চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে—নটিংহামের নটিংহাম ফরেস্ট, বার্মিংহামের অ্যাস্টন ভিলা, লন্ডনের চেলসি, ম্যানচেস্টারের ইউনাইটেড ও লিভারপুলের লিভারপুল।

৯

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি মাত্র ৯টি ক্লাবের। এর মধ্যে চারটি ক্লাব এ কীর্তি গড়েছে ২ বার করে (লিভারপুল, মিলান, আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেড)। অপরাজিত থেকে একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান, নটিংহাম ফরেস্ট, রেডস্টার বেলগ্রেড, মার্শেই ও বার্সেলোনা।

স্পেনের দাপট

দেশ হিসেবে সবচেয়ে সফল স্পেন। ১৫ বার (রিয়াল ১০, বার্সেলোনা ৫) চ্যাম্পিয়নস লিগের ট্রফি গেছে স্পেনে। এ ছাড়া ১০ বার রানার্সআপও হয়েছে স্পেনের ক্লাব।

এখন পর্যন্ত ৩২ দেশের ১৩৪টি ক্লাব খেলেছে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব ও গ্রুপ পর্বে। এর মধ্যে সবচেয়ে বেশি খেলেছে স্পেনের ক্লাব (১৩টি)। জার্মানি থেকে খেলেছে ১১টি ক্লাব।

শতভাগ সাফল্য

একাধিকবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে শতভাগ সফল শুধু দুটি ক্লাব—নটিংহাম ফরেস্ট (১৯৭৯ ও ১৯৮০) ও পোর্তো (১৯৮৭, ২০০৪)।

ব্যর্থতা

একাধিকবার ফাইনাল খেলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তিনটি ক্লাব—রিমস (১৯৫৬, ১৯৫৯), ভ্যালেন্সিয়া (২০০০, ২০০১) ও অ্যাটলেটিকো মাদ্রিদ (১৯৭৪, ২০১৪)।

১০

শহর হিসেবে সবচেয়ে সফল মিলান (এসি মিলান ৭, ইন্টার ৩) ও মাদ্রিদ (রিয়াল ১০)। ইউরোপের এই দুটি শহরেই চ্যাম্পিয়নস লিগের ট্রফি গেছে ১০ বার করে।

দুই প্রজন্মে

ক্লাব সভাপতি হিসেবে পিতা-পুত্র দুজনই চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, এমন কীর্তি প্রথম গড়েন আয়াক্সের ইয়াপ ফন প্রাগ (১৯৭০-৭১, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩) ও মাইকেল ফন প্রাগ (১৯৯৪-৯৫)। পরে এটির পুনরাবৃত্তি করেছেন ইন্টার মিলানের অ্যাঞ্জেলো মোরাত্তি (১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫) ও মাসিমো মোরাত্তি (২০০৯-১০)।

অনন্য

তিনটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন শুধুই ক্লারেন্স সিডর্ফ (আয়াক্সের হয়ে ১৯৯৫, রিয়ালের হয়ে ১৯৯৮ এবং মিলানের হয়ে ২০০৩ ও ২০০৭ সালে)।

একই ক্লাবের হয়ে পিতা-পুত্রের শিরোপা

রিয়াল মাদ্রিদ

ম্যানুয়েল সানচিস মার্টিনেজ

১৯৬৬

ম্যানুয়েল সানচিস হুন্তিয়েলো

১৯৯৮ ও ২০০০

মিলান

সিজা​ের মালদিনি

১৯৬৩

পাওলো মালদিনি

১৯৮৯, ১৯৯০, ১৯৯৪, ২০০৩ ও ২০০৭

বার্সেলোনা

কার্লোস বুসকেটস

১৯৯২

সার্জিও বুসকেটস

২০০৯, ২০১১ ও ২০১৫

রোনালদো–কীর্তন

সবচেয়ে বেশি ৯৩ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর।

এক মৌসুমে সবচেয়ে বেশি গোলও রিয়াল উইঙ্গারের, ১৭টি (২০১৩-১৪)।

এবার ফাইনালের আগেই তিনটি হ্যাটট্রিক করেছেন রোনালদো, যা এক আসরে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড।

সবচেয়ে বেশি হ্যাটট্রিক রোনালদো ও লিওনেল মেসির (৫টি করে)।