ফিরেই গোল রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরার ছয় মিনিটের মধ্যেই গোল, রোনালদোর ফেরাটা হলো মনের মতোই। ছবি:এএফপি
ফেরার ছয় মিনিটের মধ্যেই গোল, রোনালদোর ফেরাটা হলো মনের মতোই। ছবি:এএফপি

মাঠে ২২ জন ছিলেন, তবু দর্শকদের উৎসুক দৃষ্টি ছিল শুধু একজনের দিকে। পুরোপুরি সুস্থ হননি বলে কোচ জিনেদিন জিদান জানিয়ে দিয়েছিলেন, মাত্র ৬০ মিনিটের জন্য দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। অবশ্য ৬০ মিনিট অপেক্ষায় রাখেননি রোনালদো, ম্যাচের ৬ মিনিটেই গোল পেয়েছেন তিনি।

গ্যারেথ বেলের পাসে করা ওই লক্ষ্যভেদেই রোনালদো বুঝিয়ে দিলেন, দুই মাস না খেললেও তাঁর খেলায় একটু মরচে পড়েনি। কমেনি গোলক্ষুধা। তবে কাল ওসাসুনার বিপক্ষে সেটি রিয়ালের ডিফেন্ডারদের মধ্যেই সেটি বেশি দেখা গেল! রোনালদোর পরে রিয়ালের পরের তিনটি গোল যে রক্ষণের দানিলো, রামোস ও পেপেই দিলেন। ৬২ মিনিটে রিয়ালের পঞ্চম গোলটি মডরিচের। গ্যারেথ বেল দুর্দান্ত খেলে একের পর এক গোলের সুযোগ পেলেও গোলটাই পেলেন না।
সে দুর্ভাগ্য তাড়া করল রোনালদোর বদলি নামা বেনজেমাকেও। একবার বারেও লাগল চোট কাটিয়ে ফেরা বেনজেমার শট। শেষ পর্যন্ত ৫-২ গোলে জিতে ১৯৬০-৬১ মৌসুমের কিংবদন্তি দলের লা লিগায় টানা জয়ের রেকর্ড (১৫টি) ছুঁল জিদানের দল। ওদিকে সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সনি সিক্স।