ফিরেই জিতল আরামবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাস্তি পাওয়ায় মাঠে নামা নিয়ে সংশয়ে ছিল আরামবাগ ক্রীড়া সংঘ। ২২ ডিসেম্বরে ওই ঘটনার পর আরামবাগকে ৩০ লাখ টাকা জরিমানা করে বাফুফে। ওই টাকা দিয়েই নামতে হবে মাঠে—বাফুফে জুড়ে দেয় এমন শর্তও। তবে শেষ পর্যন্ত জরিমানা না দিয়েই আদালতের স্থগিতাদেশ নিয়ে কাল খেলতে নেমেছিল ক্লাবটি। কমলাপুর স্টেডিয়ামে জয় দিয়েই দ্বিতীয় পর্ব শুরু করেছে আরামবাগ। টিটুর একমাত্র গোলে হারিয়েছে প্রতিবেশেী ইয়ংম্যান্স ফকিরেরপুলকে। ৮ ম্যাচে ৩ জয়, ৪ ড্র ও ১ হারে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে উঠে এসেছে আরামবাগ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে পুলিশ অ্যাথলেটিক ক্লাব।