ফিলিস্তিনে খেলতে নারাজ সৌদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফিলিস্তিনকে ৩-২ গোলে হারিয়েছিল সৌদি আরব। ১৩ অক্টোবর ফিরতি ম্যাচটি হওয়ার কথা ফিলিস্তিনে, কিন্তু ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে গিয়ে খেলতে রাজি নয় সৌদিরা। আপত্তিটা জানিয়ে রেখেছিল তারা গত ২৩ সেপ্টেম্বরই, এখন ম্যাচটি স্থগিত করে দিল ফিফা। তবে এই স্থগিতাদেশ নতুন ভেন্যু ঠিক হওয়ার আগ পর্যন্ত।
শুধু সৌদি আরব নয়, ইসরায়েলি দখলদারির স্বীকৃতি দেওয়া হবে, এই কারণ দেখিয়ে অনেক আরব দলই ফিলিস্তিন সফরে যেতে চায় না। সৌদি আরবের আপত্তি ফিফা আমলে নিলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন, ‘ঘরের মাঠে খেলা থেকে ফিলিস্তিনকে বঞ্চিত করাটা খুবই বিপজ্জনক একটি সিদ্ধান্ত এবং কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।’ এএফপি।