ফিলিস্তিনে যাওয়া কতটা নিরাপদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে আগামী মাসে ফিলিস্তিনে যাবে বাংলাদেশ যুব দল। যুদ্ধবিধ্বস্ত এই দেশে ফুটবল কতটা নিরাপদ, সেটা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। বাংলাদেশের কোনো ফুটবল দলের প্রথম ফিলিস্তিন সফর এটাই। সরাসরি ফিলিস্তিনে বিমানে যেতে পারবে না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দুবাইয়ে ট্রানজিট নিয়ে জর্ডান যাবে দল। সেখান থেকে ইসরায়েলের সীমান্ত পেরিয়ে তিন ঘণ্টার ভ্রমণে ফিলিস্তিন। তবে এভাবে ফিলিস্তিনে গিয়ে ফুটবল খেলতে কোনো সমস্যা দেখছে না বাফুফে।

কাল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানালেন, ‘এএফসি যেহেতু সেখানে ভেন্যু নির্ধারণ করেছে, নিশ্চয়ই সব দেখেশুনেই করেছে। নিরাপত্তা নিয়ে আমরাও জানতে চেয়েছি এএফসির কাছে। নিরাপত্তা নিশ্চিত হয়েই যাত্রা করব আমরা। কারণ সেখানে যারা খেলবে, প্রায় সবাই এ দেশের তারকা ফুটবলার। তাদের নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে এএফসির সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’