ফুটবল উন্নয়নে বাফুফের লটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক সংকট কাটাতে এবার লটারি করছে বাফুফে। কাল বাফুফে ভবনে লটারি কার্যক্রমের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। লটারির ড্র আগামী ২৮ ডিসেম্বর। প্রথম পুরস্কার ঢাকায় একটি ফ্ল্যাট বা ৩০ লাখ টাকা। সব মিলিয়ে ৫০ লাখ টাকার প্রায় এক হাজার ২০০টি পুরস্কার থাকছে।
লটারির টিকিটের দাম ২০ টাকা। মুঠোফোনে টিকিট কেনা যাবে। যেকোনো ফোন থেকে bff লিখে ১৬৩২৯ নম্বরে পাঠালে ফিরতি খুদে বার্তায় জানা জানা যাবে টিকিট নম্বর।
লটারি থেকে অন্তত দুই-আড়াই কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য বাফুফের। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট বিক্রির বড় এক কর্মযজ্ঞ এরই মধ্যে শুরু হয়ে গেছে। একসময় জাতীয় ক্রীড়া পরিষদ ‘ক্রীড়া উন্নয়ন তহবিল’ নাম দিয়ে টানা বেশ কয়েকবার লটারি করেছিল। কিন্তু লটারির আয়ের টাকা ক্রীড়া উন্নয়নে ব্যয় না হয়ে অন্য খাতে চলে যায়। বাফুফে বলছে, লটারির আয় তারা খরচ করবে তৃণমূল ফুটবল উন্নয়নে।