ফুটবল কোচ কার্লা ব্রুনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হবেন কার্লা ব্রুনি! দেশটির সাবেক ফার্স্ট লেডি কোচিং করাবেন বেনজেমা-পগবাদের! না, চমকে ওঠার কিছু নেই। বর্তমান কোচ দিদিয়ের দেশমের চাকরি যায়নি! ব্রুনি কোচ হচ্ছেন আসলে টিভির পর্দায়। ফোর্ডের একটি বিজ্ঞাপনে ফ্রান্সের কোচের চরিত্রে অভিনয় করবেন ব্রুনি। আমেরিকান মোটরগাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ফ্রান্সে তাদের গাড়ির বিক্রি বাড়াতে চাচ্ছে। আর এ উদ্দেশ্যেই ৪৭ বছর বয়সী ইতালিয়ান গায়িকা ও মডেলের সুনাম কাজে লাগাতে চাইছে। তবে ব্রুনিকে বিজ্ঞাপনে নেওয়ার ঝুঁকিও একটা আছে। ব্রুনি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির স্ত্রী হওয়ায় রাজনীতির রং পড়বে প্রচারণায়। সেটি বিবেচনায় নিয়েও ফোর্ড আশা করছে, ব্রুনির আন্তর্জাতিক তারকাখ্যাতি বরং মানুষকে টানবে বেশি। এনডিটিভি স্পোর্টস।