ফুটবল খেলতে খেলতেই মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন ইদ্রিসা দারমে (১৯৮২-২০১৬)।
বেন ইদ্রিসা দারমে (১৯৮২-২০১৬)।

ফুটবল তাঁর পেশা ছিল, ছিল নেশাও। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ফুটবলার বেন ইদ্রিসা দারমে মাত্র ৩৪ বছর বয়সে মারাও গেলেন ফুটবল খেলতে খেলতে। গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় রাউন্ডে কর্সিকায় ইদ্রিসার দল ষষ্ঠ বিভাগের এজে বিগুগলিয়া খেলছিল ফুরিয়ানি ক্লাবের সঙ্গে। বুরকিনা ফাসোর হয়ে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডিফেন্ডার ইদ্রিসা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই মাঠে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা ছুটে এলেও বাঁচানো যায়নি তাঁকে। হঠাৎ​ বন্ধ হয়ে গেল হৃদ্‌যন্ত্র।