ফুটবল দলকে কোরিয়া সফরের আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার ক্লাব বুসান আই পার্ক ঢাকায় খেলে গেছে শেখ জামাল ধানমন্ডির সঙ্গে। সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চুং মং জু এসেছিলেন ম্যাচটা দেখতে। তখনই বাংলাদেশ ফুটবল দলকে অনুশীলন ও প্রীতি ম্যাচ খেলতে কোরিয়ায় আমন্ত্রণ জানান চুং। বাফুফে ভবনে এসে কাল সেটি আনুষ্ঠানিকভাবেই চূড়ান্ত করেছেন ঢাকার কোরিয়ার রাষ্ট্রদূত। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে এ নিয়ে বিস্তারিত কথাও বলেছেন তিনি। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব এবং সাফ চ্যাম্পিয়নশিপের আগে সুযোগটা নিতে পারে বাংলাদেশ। তবে কবে নাগাদ কোরিয়া যাবে বাংলাদেশ দল, তা পরে ঠিক হবে।