ফুটবল দলের কোচ আবার মারুফ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্চে বঙ্গবন্ধু কাপ সামনে রেখে ১০ জানুয়ারি শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ভুটান-লজ্জার পর এটিই হবে জাতীয় দলের প্রথম কোনো ক্যাম্প। আপাতত বিদেশি কোচ আনা হচ্ছে না। বাফুফের একটি সূত্র জানায়, বঙ্গবন্ধু কাপে স্থানীয় কোচদের কোনো একজনকে দায়িত্ব দেওয়া হবে। ক্যাম্প বিকেএসপিতে হওয়ার সম্ভাবনাই বেশি।
সম্ভাব্য কোচদের তালিকায় আছে মারুফুল হক ও সাইফুল বারীর নাম। তবে সাইফুল অসুস্থ হওয়ায় মারুফের সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বাফুফের এক কর্মকর্তা। মারুফ গত ডিসেম্বরে কেরালা সাফ ও পরে বঙ্গবন্ধু গোল্ডকাপে কোচ ছিলেন। ওই দুটি টুর্নামেন্ট শেষে নিজেই সরে দাঁড়ান। এ বছর তিনি শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ ছিলেন, তবে দলের বাজে ফলের কারণে ছয় ম্যাচ পর দায়িত্ব ছেড়ে দেন।