ফুটবল দলের ক্যাম্প জানুয়ারিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটান-বিপর্যয়ের পর ফিফা-এএফসির ম্যাচ নেই আগামী তিন বছর। তবে বাফুফের নিজস্ব টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ মার্চে আয়োজনের পরিকল্পনা চলছে। সে হিসাবে জাতীয় ফুটবল দলের দুয়ারে এসে দাঁড়িয়েছে আরেকটি টুর্নামেন্ট। গত এপ্রিলে ফেডারেশনের নির্বাচনের সাত মাস পর কালই তাই প্রথম সভায় বসল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। গত আট বছর যে কমিটি কাগজে-কলমে থাকলেও নিয়মিত সভায় বসেনি।
কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদের নেতৃত্বে কালকের সভায় জাতীয় দলের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধু কাপের জন্য জানুয়ারির মাঝামাঝি জাতীয় দলের ক্যাম্প করার চিন্তাভাবনা আছে বলে জানিয়েছেন কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু। পরবর্তী সভায় সবকিছু চূড়ান্ত হওয়ার কথা।